মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

সিদ্ধিরগঞ্জে ডিপিডিসি’র ৩৩/১১ কেভি ট্রান্সফর্মারে অগ্নিকান্ড, প্রায় ২ মিলিয়ন টাকা ক্ষতি

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯

নারায়ণগঞ্জ (সিদ্ধিরগঞ্জ) প্রতিনিধি ॥

নারায়ণগঞ্জে ডিপিডিসি’র সিদ্ধিরগঞ্জ ৩৩/১১ কেভি গ্রীড উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফর্মার (জেটটি-১) ক্যাবলে সোমবার রাতে অগ্নিকান্ডের ঘটনায় ঘটেছে। আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডের কারণে এ উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুত সরবারহ বন্ধ হয়ে যায়। ঘটনার দেড় ঘন্টা পর গ্রীডের প্রকৌশলীরা এসে বিকল্পভাবে বিদ্যুত সরবরাহ চালু করেন।

ফায়ার সার্ভিস ও গ্রীড উপকেন্দ্রের লোকজন জানায়, রাত সাড়ে ৭টার দিকে আকস্মিকভাবে ডিপিডিসি’র সিদ্ধিরগঞ্জ ৩৩/১১ কেভি গ্রীড উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফর্মার (জেটটি-১) ক্যাবেলে অগ্নিকান্ড শুরু হয়। পরে গ্রীড উপকেন্দ্রের লোকজন আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণে এ উপকেন্দ্রের অধীনে সকল এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যায়। আগুনের খবর পেয়ে ডিপিডিসি’র গ্রীডের প্রকৌশলীরা ঘটনাস্থলে এসে বিকল্পভাবে বিদ্যুত সরবরাহ চালু করেন। ডিপিডিসি’র গ্রীড দক্ষিণ -১ এর নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী বলেন, আগুনে কি কি পুড়েছে এবং কি পরিমাণ ক্ষতি হয়েছে তা আমরা তদন্ত করে দেখছি।

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহজাহান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে পাওয়ার ট্রান্সফর্মার ক্যাবেলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আমাদের ৩টি ইউনিট আধঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তিনি আরো জানান, আগুনে ২০ লাখ টাকা ক্ষতি দেখানো হয়েছে। 

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category