মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

মুসল্লীগণ ঢাকার পথে, ইজতেমার মাঠ কি প্রস্তুত ?

Reporter Name / ৯ Time View
Update : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০

সারাদেশ প্রতিনিধি ॥

কহর দরীয়া খ্যাত তুরাগ তীরে ৫১তম বিশ্ব ইজতেমার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতি মধ্যে সারাদেশ থেকে তীব্র শীত উপেক্ষা করে মুসল্লিগন জমায়েত হতে শুরু করেছে ইজতেমার ময়দানে।বিভিন্ন দেশ থেকে আগত বিদেশী মেহমানগণ আসতে শুরু করেছেন। দীর্ঘ দুই মাস যাবৎ সম্পূর্ণ সেচ্ছা শ্রমের মাধ্যমে বিভিন্ন জেলার মুসল্লিগন অক্লান্ত প্ররিশ্রম করে মাঠের সামিয়ানা টাঙ্গানোসহ যাবতীয় কাজ সম্পন্ন করেছেন।

আইন শৃংখলা বাহীনির সদস্যগণ সার্বিক নিরাপত্তার দায়িত্ব বুঝে নিয়েছেন। যে কোন ধরনের অপ্রিতিকর ঘটনা এরাতে সার্বক্ষনিক সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করছে আইনশৃংখলা রক্ষাকারী বাহীনি। অসুস্থ মুসল্লিদের চিকিৎসা দিতে দশটি মেডিকেল টিম ও ফায়ার সার্ভিসের সদস্যগন প্রস্তুুত রয়েছেন। মুসল্লিদের সেবা দিতে প্রস্তুত রয়েছেন বিভিন্ন সেবা দানকারী প্রতিষ্ঠান। পানি ও প: নিস্কাশনের কাজের যাবতীয় ব্যবস্থা সম্পন্ন হয়েছে।

এ ব্যাপারে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম জানান সিটি কর্পোরেশনের মাধ্যমে পানি বিদুৎ ও প: নিস্কাশনসহ ইজতেমার মাঠ পরিচর্যার যাবতীয় কাজ ইতি মধ্যেই শত ভাগ শেষ হয়েছে। আগামী ১০ই জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ১২ই জানুয়ারি আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এর পর চার দিন বিরতি দিয়ে ১৭ই জানুয়ারী শুরু হবে দ্বিতীয় পর্ব। গত বছরের ন্যায় এ বছরও মাওলানা জুবায়ের পন্থী ও মাওলানা সাদ প্রন্থীদের মতানৈক্যের কারণে ২পর্বে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ১৭ই জানুয়ারি সাদ পন্থীদের ব্যাবস্থাপনায় ২য় পর্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

তবে দিল্লির মাওলানা সাদ এ বছর ইজতেমায় যোগ দিচ্ছেননা বলে জানিয়েছেন জুবায়ের পন্থী তাবলীগ জামাতের মুরুব্বি কাজী সাহাবুদ্দিন। উভয় পক্ষের মধ্যে কোন ধরনের উত্তেজনা বা বিশৃংখলার আলামত দেখছেননা আইনশৃংখালা বাহিনী।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category