মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

Reporter Name / ১২ Time View
Update : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিবেদক ॥

মেহেরপুর সীমান্ত থেকে মিলন হোসেন (৪২) নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে বিজিবি ও বিএসএফের মধ্যে বিওপি পর্যায়ে পতাকা বৈঠক হলেও বিএসএফ তাকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছে।

মিলন হোসেন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলমারী গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল জানান, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে কৃষক মিলন হোসেন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২৯ এর কাছে নিজ জমিতে কাজ করতে গেলে ভারতের ৮৪ বিএসএফের নন্দনপুর ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। এ ঘটনার পর ৬ বিজিবির পক্ষ থেকে তাকে ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়।

৬ বিজিবির শোলমারী বিওপির কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২৯/৫এস এর কাছে উভয় দেশের বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে তিনি এবং ভারতের পক্ষে ৮৪ বিএসএফের নন্দনপুর ক্যাম্পের কমান্ডার এসআই জয় সিং নেতৃত্ব দেন। বৈঠকে তারা মিলন হোসেনকে ধরে নিয়ে যায়নি বলে জানান।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category