মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

চীন-বাংলাদেশ বাণিজ্যে প্রভাব ফেলেনি করোনা ভাইরাস: টিপু মুনশি

Reporter Name / ১৩ Time View
Update : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিবেদক ॥

করোনা ভাইরাস চীনের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো প্রভাব ফেলেনি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে পরিস্থিতির উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে রংপুর সফরে এসে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন মন্ত্রী।

বাণিজ্য মন্ত্রী বলেন, করোনা ভাইরাস আতঙ্ক ছড়ালেও বাংলাদেশ যথেষ্ট সচেতনতা অবলম্বন করছে। এই ভাইরাসের ফলে বাংলাদেশ-চীন বাণিজ্যে এখনো তেমন কোনো প্রভাব পড়েনি। তবে পরিস্থিতির উপর নির্ভর করে আমাদেরকে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে।

এবার রমজানে কোনো সিন্ডিকেট বরদাশত করা হবে না হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, রমজান মাসে টিসিবির মাধ্যমে পর্যাপ্ত তেল, ছোলা, চিনি, পেঁয়াজসহ বিভিন্ন উপকরণ সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

ঢাকা সিটি নির্বাচনে কূটনৈতিকদের পর্যবেক্ষণ নিয়ে তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। নিয়ম নীতি অনুযায়ী প্রত্যেকের অবস্থান বিবেচনা করে এদেশের যেকোনো বিষয় নিয়ে তাদের কথা বলা উচিত।

চালের দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে মন্ত্রী বলেন, এটি খাদ্য মন্ত্রণালয়ের বিষয়।

সম্প্রতি পেঁয়াজের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে প্রশ্নে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেন, আমদানিকৃত পেঁয়াজের দাম বাড়েনি, তবে দেশি পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category