মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

উত্তর-দক্ষিণে বিজয়ী হবে আ.লীগের প্রার্থী, আশা প্রধানমন্ত্রীর

Reporter Name / ১০ Time View
Update : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিবেদক ॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হবে। এ আশাবাদ আমি করছি। ইভিএমের মাধ্যমে নিজের ভোটাধিকার প্রয়োগ করে শেখ হাসিনা বলেন, অত্যন্ত সফলভাবে আমি ইভিএমে ভোট দিয়েছি। নির্বাচন কমিশন পর্যায়ক্রমে সারাদেশে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করবে। যাতে মানুষের ভোটাধিকার কেউ কেড়ে নিতে না পারে।

শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা সিটি কলেজে ভোট প্রদান করে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

বিভিন্ন দূতাবাসে কর্মরত বাংলাদেশি নাগরিকদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করে দূতাবাসগুলো কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, উত্তরের যুদ্ধাপরাধীদের উত্তরসূরিরাও কথিত বিদেশি পর্যবেক্ষকের এই তালিকায় রয়েছে। এসময় নির্বাচন কমিশন কীভাবে দেশি নাগরিকদের বিদেশি পর্যটক হিসেবে গ্রহণ করেছে তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।

বিএনপিকে নির্বাচনের সন্ত্রাসের পথ পরিহার করে জনগণের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে চারবার ক্ষমতায় এসেছে। সন্ত্রাসী বাহিনী ব্যালট পেপার ছিনতাই করতে পারবে না। এ কারণে ইভিএম নিয়ে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়তে পারব।

নির্বাচন নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়ে তিনি বলেন, উদ্বেগ তারা প্রকাশ করতে পারেন। আমাদের অতীত ইতিহাস তো ভালো নয়। আমরা দেখেছি, এর আগে কীভাবে ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি করা হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির জন্মটাই অবৈধভাবে ক্ষমতা দখলের মধ্য দিয়ে। কারণ জনগণের ওপর তারা কোনোভাবেই আস্থা রাখতে পারে না। এসময় জনগণের আস্থা অর্জনের জন্য সচেষ্ট হতে বিএনপিকে আহ্বান জানান প্রধানমন্ত্রী।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category