মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

চট্টগ্রামে ওরসে যাওয়ার পথে নৌকা ডুবে শিশুসহ নিহত ৪

Reporter Name / ১১ Time View
Update : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিবেদক॥

চট্টগ্রামের বাঁশখালী থেকে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ওরসে যাওয়ার পথে পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছে। দুর্ঘটনায় গুরুতর অসুস্থ দুজনকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার সকালে বাঁশখালী উপকূলবর্তী জলবদর খাল এবং বঙ্গোপসাগরের মোহনায় এ দুটি নৌকাডুবির ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।

নিহতরা হলেন- বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের গণ্ডামারা গ্রামের আব্দুল মালেক (৫০) ও আব্দুল জলিল (৩২)। একই উপজেলার উপজেলার কাথারিয়া ইউনিয়নের দক্ষিণ বাগমারা গ্রামের মোহাম্মদ আক্কাস (২৮) ও মো. মিনহাজ (১০)।

দুর্ঘটনায় গুরুতর আহত মো. বাবুল (৪০) ও আলী আকবরকে (১০) বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি রেজাউল করিম বলেন, কুতুবদিয়ায় মালেক শাহ’র ওরসে যাওয়ার সময় বঙ্গোপসাগরের মোহনায় দুটি পৃথক নৌকাডুবির ঘটনা ঘটেছে। মূলত দুটি নৌকাতেই অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল। দুর্ঘটনার পর অনেকেই সাঁতরে কূলে আসতে পারলেও চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর, তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category