মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

চসিকে থাকবে সেনা উপস্থিতি

Reporter Name / ১০ Time View
Update : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিবেদক ॥

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নির্বাচন কমিশনের নেই জানিয়ে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, তবে সেনাবাহিনীর উপস্থিতি থাকবে। পোশাকেই থাকবে। অস্ত্র থাকবে না। টেকনিক্যাল সাপোর্ট দেবে তারা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব বলেন।

রফিকুল ইসলাম বলেন,স্থানীয় সরকার নির্বাচনে আমরা সেনা মোতায়েন করিনি। এবারও করব না। আমরা নির্বাচনের সব ধরনের পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছি। আপনার ভোট আপনি কেন্দ্রে গেলেই দিতে পারবেন। কোনো ঝামেলা হবে না, এটুকু আশ্বস্ত আমরা করতে পারি।

এ ছাড়া ভোটগ্রহণের তারিখ পেছাতে বিএনপির দাবি নাকচ করে দিয়ে তিনি বলেন, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। কারণ, ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে, যা চলবে পুরো মাস। এরপর রোজা এবং ঈদুল-ফিতর রয়েছে। আমাদের কাছে অপশন যেটা ছিল, সেটা হলো পুরো বর্ষার মধ্যে নির্বাচন করার। আমরা কিন্তু কল্পনাও করতে পারি না, চট্টগ্রাম শহরে বর্ষার সময় নির্বাচন করার কথা। কারণ, আমাদের অভিজ্ঞতা, জলাবদ্ধতায় ডুবে থাকে অনেক রাস্তাঘাট। সে জন্য আমরা চিন্তাও করতে পারি না।

এ সময় নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম জানান, অন্যান্য দেশের মতো সরকারি ছুটি ঘোষণা না করে নির্বাচন করা যায় কি-না, এটা নিয়ে ভাবছে কমিশন।

প্রসঙ্গত, গতকাল বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন সুষ্ঠু ভোটের জন্য প্রত্যেক বুথে সেনাসদস্য মোতায়েন এবং ভোটের তারিখ কমপক্ষে দুদিন পেছানোর দাবি জানান।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category