মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

কোহলিদের সঙ্গে হাত মেলাবেন না ডি কক-ডু প্লেসিসরা

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০

সারাদেশ ডেস্ক ॥

বিশ্বের অন্যান্য দেশের মতো করোনাভাইরাস পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে ভারতেও। এখন পর্যন্ত ৪৩ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে সেখানে। এরই মধ্যে ভারত সফরে এসেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

এই সফরটা অবশ্য অত বড় নয়। তিনটি ওয়ানডে ম্যাচ খেলেই দেশে ফেরত যাবে প্রোটিয়ারা। তবে করোনা ঝুঁকিতে এই সময়টায় ভীষণ সতর্ক থাকবে প্রোটিয়ারা। এমনকি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোর (করমর্দন) সিদ্ধান্ত নিতে পারে সফরকারিরা।

সোমবার ভারতে পৌঁছে তেমনই ইঙ্গিত দিয়েছেন দক্ষিণ আফ্রিকা দলের কোচ মার্ক বাউচার। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা ছাড়ার আগে দলের প্রত্যেকের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছেন বিশেষজ্ঞরা। এই কড়া নির্দেশিকা মানতে হবে।

ধর্মশালায় ১২ মার্চ থেকে শুরু হতে চলেছে ওয়ানডে সিরিজটি। এই সিরিজে সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিসের উপমহাদেশে খেলার দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন বাউচার।

প্রোটিয়া কোচ বলেন, ভারতে খেলতে এলে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল দরকার হয়। ফাফ দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডে ম্যাচে সব সময়ে সেরাটাই দিয়েছে। ভারতীয় পরিবেশ সম্পর্কে ওর ধারণা ভালোই। আইপিএল আর অনেক আন্তর্জাতিক ম্যাচ ও খেলেছে এখানে। সেই অভিজ্ঞতা কাজে লাগবে।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category