মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

ম্যাচ ছেড়ে উঠে গেল ইংল্যান্ড, দেশে ফেরার সিদ্ধান্ত

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২০

ডেস্ক নিউজ ॥

করোনা আতঙ্কের মধ্যেই শ্রীলঙ্কায় খেলতে গেছে ইংল্যান্ড। গলে ১৯ মার্চ সিরিজের প্রথম টেস্টের আগে চারদিনের প্রস্তুতি ম্যাচও খেলতে নেমেছিল। সব কিছুই ছিল সিরিজ আয়োজনের অনুকূলে। এমন সময় সফর স্থগিত করার ঘোষণা দিল ইংল্যান্ড।

বিশ্বজুড়ে করোনা ঝুঁকি হঠাৎ বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত ইংল্যান্ডের। অথচ টেস্ট সিরিজ খেলতে নামার আগে প্রস্তুতি ম্যাচটিতেও মাঠে নেমেছিল সফরকারিরা। যখন সফর স্থগিতের সিদ্ধান্ত হলো, ম্যাচ বাকি রেখেই মাঠ ছেড়ে উঠে যান জো রুট-জস বাটলার-ক্রিস ওকসরা।

মহামারি আকারে ছড়িয়ে পড়া কোভিড-১৯ এর প্রাদুর্ভাবেই তড়িঘড়ি করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ দল। তবে সিরিজটি বাতিল করা হয়নি, পুনরায় নতুন করে সূচি সাজানো হবে।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোডের (ইসিবি) এক মুখপাত্র জানিয়েছে, আমাদের দল এবং শ্রীলঙ্কা ক্রিকেটের মধ্যে আলোচনার পর সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। আমরা এখন খেলোয়াড় এবং স্টাফদের দেশে ফিরিয়ে নিতে চাই। আমাদের লক্ষ্য থাকবে পুনরায় সিরিজটির সূচি নির্ধারণ করা।

করোনাভাইরাসের আক্রমণ বর্তমানে শ্রীলঙ্কার চেয়ে বেশি যুক্তরাজ্যে। শ্রীলঙ্কায় তিনজন আক্রান্তের খবর পাওয়া গেছে, যেখানে যুক্তরাজ্যে এই সংখ্যাটা প্রায় ৬০০। এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।

তবে সম্ভবত ভাইরাসের প্রাদুর্ভাব নয়, ফ্লাইট শিডিউল নিয়েই চিন্তিত ইংল্যান্ড। করোনার বিস্তার ঠেকাতে বিভিন্ন দেশে ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। এই অবস্থায় শ্রীলঙ্কা না ছাড়লে সেখানে আটকে যাওয়ার শঙ্কা ছিল ইংলিশ ক্রিকেটারদের। তাই তড়িঘড়ি করে দেশে ফেরার সিদ্ধান্ত।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category