মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

২ মাদক ব্যাবসায়ীকে ৩০ কেজি গাঁজাসহ আটক করেছে র‌্যাব-১১

Reporter Name / ১৪ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

নারায়ণগঞ্জ প্রতিনিধি ॥

৩০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র একটি দল। ২০ অক্টোবর রবিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে পণ্যবাহী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে তাদের মাদকসহ গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১ এর অতিঃ পুলিশ সুপার মো.আলেপ উদ্দিন, (পিপিএম) সোমবার (২১শে অক্টোবর) রাতে প্রেস রিলিজে জানান, গ্রেফতারকৃত আসামীরা নারায়ণগঞ্জ ও ঢাকা-আশপাশের এলাকায় অভিনব কায়দায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা। গ্রেফতারকৃতরা হলো, মো. ইকবাল হোসেন ওরফে সবুজ (৪০) ও মো. রফিক মিয়া (৩০)। এ সময় একটি মোবাইল ও নগদ ৫শত টাকার একটি নোট উদ্ধার করা হয়। ব্রাক্ষনবাড়ীয়া জেলার কসবা থানাধীন চৌবেপুর এলাকায় মো. ইকবাল হোসেন ওরফে সবুজ এর বাড়ি ও অপর আসামী হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন উল্টর সুরমা এলাকায় মো. রফিক মিয়ার বাড়ি।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা আরো স্বীকার করে, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে কুমিল্লা সীমান্ত দিয়ে অভিনব কায়দায় নিষিদ্ধ এ মাদকদ্রব্য গাঁজা বাংলাদেশে প্রবেশ করান এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। তারা একে অপরের যোগসাযোসে এই মাদক ব্যবসা করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category