মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

অসুস্থ মায়ের পাশে থাকতে দেশে ফিরলেন মোসাদ্দেক

Reporter Name / ১৭ Time View
Update : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯

ডেস্ক নিউজ ॥

মোসাদ্দেক হোসেন। ভারতের বিপক্ষে টেস্ট দলে আছেন মোসাদ্দেক হোসেন। প্রথম টেস্ট খেলতে পুরো দল ইন্দোরে পৌঁছালেও গতকাল আচমকা দেশে ফিরে এসেছেন এই অলরাউন্ডার। প্রথমে বিস্তারিত জানা যায়নি তার দেশে ফেরার কারণ। নিজের অফিসিলিয়াল ফেসবুকে আজ এর বিস্তারিত জানিয়েছেন জাতীয় দলের এই ক্রিকেটার। ঠিকমতো লিভার কাজ করছে না মোসাদ্দেকের মায়ের।জরুরি ভিত্তিতে চিকিৎসার ব্যব্যস্থা করতেই মোসাদ্দেকের তাই দেশে ফেরা।

পরিস্থিতি এতই গুরুতর যে এখন জরুরি ভিত্তিতে অপারেশন করাতে হবে তার মায়ের। গুরুতর সেই পরিস্থিতির কথা আবেগঘন স্ট্যাটাসে জানিয়েছেন মোসাদ্দেক। অসুস্থ মায়ের চিকিৎসার একটি ছবি পোস্ট করে মোসাদ্দেক লিখেছেন, আশা করছি সবাই এখন বুঝতে পারছে কেন আমি ভারত থেকে চলে এসেছি। আমার মায়ের লিভার ঠিকমতো কাজ করছে না। জরুরি ভিত্তিতে অপারেশন প্রয়োজন।

মায়ের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করে মোসাদ্দেক আরও লিখেছেন, সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। ক্রিকেট আর বাংলাদেশ দল সব সবই আমার জীবনের অংশ। সব শুভাকাঙ্ক্ষিদের জন্য ভালোবাসা।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category