মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

ঢাকা টেষ্ট , চালকের আসনে শ্রীলংকা

Reporter Name / ১৪ Time View
Update : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৮

ডেক্স নিউজ –  ১৪টি উইকেটের পতন ঘটিয়ে বোলাররা প্রমান করেছে ঢাকা  টেস্ট তাদের । প্রথম দিনের চার উইকেটে ৫৬ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশের প্রথম ইনিংস এদিন গুটিয়ে গেছে এদিন ১১০ রানে । শ্রীলংকার প্রথম ইনিংসে ২২২ রান করে । অতঃপর দ্বিতীয় ইনিংসে করে করে ৮ উইকেটে ২০০ রান । তাই দুই উইকেট হাতে রেখে এখন তাদের লিড ৩১২ রানের। দিনশেষে ৫৮ রানে অপরাজিত রয়েছেন রোশেন সিলভা। তার সঙ্গী সুরাঙ্গা লাকমাল অপরাজিত রয়েছেন ৭ রানে।

দ্বিতীয় ইনিংসে দারুণ ফর্মে থাকা কুশল মেন্ডিসকে ফিরিয়ে শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি ভেঙেছেন আব্দুর রাজাক। বাঁহাতি স্পিনারের বলে এলবিডব্লিউ হয়েছেন শ্রীলঙ্কার ওপেনার (৭)। সফরকারীদের সংগ্রহ তখন ১ উইকেটে ১৯ রান। দিমুথ করুনারত্নের সঙ্গে যোগ দেন ধনঞ্জয়া ডি সিলভা। এর পর দলীয় ৫৩ রাজ্জাকের পর আঘাত আনেন তাইজুল ইসলাম। তিনি ধনঞ্জয়া ডি সিলভাকে ফেরান। আউট হওয়ার আগে সিলভা ২৪ বলে ২৮ রান করেন। দলীয় ৮০ রানে গুনাথিলাকাকে ফেরালেন মুস্তাফিজুর রহমান। আউট হওয়ার আগে গুনাথিলাকা ২৭ বলে ১৭ রান করেন।

এরপর টানা দুই উইকেট তুলে নেন মিরাজ। শ্রীলঙ্কার ৯২ রানের মাথায় করুনারত্মেকে ফেরান তিনি। আউট হওয়ার আগে তিনি ১০৫ বলে ৩২ রান করেন। এরপর ৫৪ বলে ৩০ রান করা চান্দিমালকেও সাজঘরের পথ ধরান মিরাজ। আর ১৮ বল থেকে ১০ রান করা দিকবেলাকে ফেরান তাইজুল। সবশেষ পেরেরা ও ধনঞ্জয়াকে টানা দুই বলে ফেরত পাঠান ‍মুস্তাফিজ।

আগামীকাল বাংলাদেশের প্রয়োজন আর্লি ২ উইকেট এবং নির্ভর ব্যটিং । তবে ফলাফল পক্ষে থাকবে । অন্যদিকে শ্রীলংকা নতুন কৌশল নিয়ে কাল মাঠে নামবে । কারণ জয়ের পাল্লা এখন তাদের দিকে ।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category