মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

শেখ হাসিনা হত্যার ষড়যন্ত্র ফাঁস

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯

ডেক্স নিউজ – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের হত্যার পরিকল্পনা হয়েছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ,এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ‘ইকোনোমিক টাইমস’।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) যে খবর প্রকাশ হয়েছে তাতে বলা হয়েছে ,‘পাকিস্তানের গোয়েন্দা সংস্থা শেখ হাসিনাসহ অন্যদের হত্যার পরিকল্পনা করেছিল পাকিস্তানী গয়েন্দা সংস্থা আইএসআই । পত্রিকার ভাষ্য মতে জানা যায় , বাংলাদেশ সরকার তাদের বন্ধুত্বপূর্ণ সহযোগীদের নিয়ে ওই হত্যা পরিকল্পনা বানচাল করে দেয়।’

প্রতিবেদনে বলা হয়েছে, ‘হত্যার পরিকল্পনায় ছিলেন আইএসআইয়ের সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল নাভিদ মোক্তার। তার সঙ্গে আইএসআইয়ের বেশ কিছু এজেন্টও জড়িত ছিল।’

সংবাদ মাধ্যম আরো জানায় , হত্যাকাণ্ড ঘটানোর জন্য আইএসআই অস্ত্রের মজুদ করে। কিন্তু যে জাহাজে অস্ত্র আনা হচ্ছিলো সেটি সাগরে ডুবে যায়। জাহাজ থেকেই রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমা নিক্ষেপের পরিকল্পনা ছিল।

জানা যায় , ‘গ্রিসের পতাকাবাহী একটি জাহাজে করে একে-৪৭, কারবিন বন্দুক ও গ্রেনেড নিয়ে ৩০ ডিসেম্বরের নির্বাচনের আগে বাংলাদেশের বন্দরে প্রবেশের পরিকল্পনা করা হয়। তবে ওই জাহাজটি মাঝপথে ডুবে যায়।’

অপর আরেক সূত্র জানায় , ‘জাহাজ থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে রাজধানী ঢাকায় বোমা বিস্ফোরণেরও পরিকল্পনা ছিল ষড়যন্ত্রকারীদের।’

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার ষড়যন্ত্র অতীতেও অনেকবার হয়েছে । যার সবগুলোই পূর্বে ফাঁস হয়েছে । কয়েকটি হতাহতের মধ্যে শেষ হলেও এমন জঘন্য রিমোট কন্ট্রোল প্রযুক্তি ব্যবহারের খবর অতীতে আর শোনা যায় নি । সংবাদ পেয়ে নড়েচড়ে বসেছে বাংলাদেশের গয়েন্দারা ।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category