মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

সাম্প্রদায়িক দাঙ্গায় উস্কানি দেওয়ায় ফেসবুক আইডি হারালেন গাভাস্কার

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮

নিউজ ডেস্ক 

ক্রিকেট 

ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কার। যিনি ১৯৮১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এলবি দেয়াকে কেন্দ্র করে সতীর্থকে নিয়ে মাঠ ছেড়ে উঠে গিয়েছিলেন। সেই সুনীল গাভাস্কারই কি-না সদ্য সমাপ্ত নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আম্পায়ারের অনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদ করে সতীর্থ মাহমুদউল্লাহ এবং রুবেল হোসেনকে মাঠ ছেড়ে উঠে আসতে বলায় সাকিব আল হাসানের কঠোর সমালোচনা করলেন।

টিম টাইগারের অসহযোগী ও অহেতুক সমালোচনায় নিজেকে ভিলেন হিসেবে প্রকাশ্যে এনেছেন তিনি। ধু তাই নয়, বাংলাদেশি ক্রিকেটারদের জয় উদযাপনের আলোচিত ‘নাগিন’ নাচকেও ব্যঙ্গ করেছেন তিনি। যে কারণে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয় তাকে নিয়ে। বিশেষ করে, ফেসবুকজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায় ভারতের জীবন্ত কিংবদন্তি এই ক্রিকেটারকে নিয়ে। সুনীলের ব্যঙ্গাত্মক নাচ এবং সাকিবের প্রতি বিশোদগার করার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা। এ কারণে বাংলাদেশের ইথিকাল হ্যাকারদের একটি গ্রুপ ফেসবুকে রিপোর্ট করে সুনীল গাভাসকারের ফেসবুক আইডিটি মুছে ফেলতে বাধ্য করে।

সোমবার সন্ধ্যায় সুনিলের আইডিটি মুছে ফেলে ফেসবুক। কারণ হিসেবে ফেসবুক জানায়, ‘সুনীল গাভাস্কারের প্রোফাইলটি ফেসবুকের সাম্প্রদায়িক মানদণ্ড অনুযায়ী পরিচালিত না হওয়ায় এটি মুছে ফেলা হয়েছে।’ সাইবার-৭১, উই হ্যাক টু প্রোটেক্ট বাংলাদেশ- নামক একটি ফেসবুক পেজে এই সু’খবরও জানিয়ে দেয়া হয়। সেখানে তারা ফেসবুক কর্তৃক সুনিল গাভাস্কারকে লেখা বার্তার স্ক্রিন শর্টও প্রকাশ করে।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category