মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

মৌলভীবাজারে ধর্ষণের পর রেল ব্রীজে নীচে ফেলে হত্যা

Reporter Name / ১১ Time View
Update : রবিবার, ১ এপ্রিল, ২০১৮

নিউজ ডেস্ক

সারাদেশ ২৪ ডট কম 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয় রেল কাটাপড়া একটি মেয়ের খন্ড দিখন্ডিত দেহের ছবি । ঐ শিক্ষার্থীর নাম তন্নি (২৪)। সে মৌলভীবাজার সরকারী কলেজের অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষার্থী বলে জানা গেছে। ২৮ মার্চ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ১২টার দিকে কমলগঞ্জ গোপল নগর রেল ক্রসিং এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে তন্নিকে ধর্ষণেরর পরে রেললাইনে ফেলে হত্যা করা হয়েছে। কারণ তন্নির পরণের বোরকা ও হাতে পরীক্ষার ফাইল রেললাইনের পাশেই গুছানো অবস্থায় পাওয়া গেছে।

জানা গেছে তন্নি কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামের আনোয়ারুল হকের মেয়ে ও কমলগঞ্জের পতনউষার গ্রামের রাসেল আহমদের স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৮মার্চ) রাতে গোপালনগর রেল ক্রসিংয়ের পাশে রেললাইনের উপর এক নারীর খণ্ডবিখণ্ড মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে প্রথমে কমলগঞ্জ থানা পুলিশ শ্রীমঙ্গল থানা পুলিশ এবং শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, এক নারীর দেহ, দুই পা এবং মাথা রেল লাইনের উপর পড়ে রয়েছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটিনাস্থলে গিয়ে তান্নির পরিচয় নিশ্চিত করেছে। এসময় রেল লাইনের পাশে তার ব্যবহৃত পরীক্ষার কাগজপত্র, বোরকা, পায়ের জুতা ও মোবাইলফোন গুছালো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিক ভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলেই ধারণা করছে পুলিশ।

তবে সোসালমিডিয়াতে অনেকেই দাবি করেছেন তন্নিকে পরিকল্পিত ভাবেই ধর্ষণের পরে রেললাইনে শুইয়ে দেওয়া হয়েছ। কিন্তু কারা কেন এই কাজ করেছে সে বিষয়ে পুলিশ এখনো কিছু বলতে পারছে না। আসামিদের ধরতে জোরালো দাবি জানানো হয়েছে বিভিন্ন মাধ্যম থেকে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category