মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

সেনজেন ভিসা তৈরির প্রতারক চক্রে গ্রেফতার

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮

নিউজ ডেস্ক 

সারাদেশ ২৪ ডট কম 

মাত্র পাঁচ মিনিটে পাসপোর্টে ইউরোপের সেনজেন ভিসা লাগিয়ে দেওয়ার কাজ করত উত্তরার একটি সঙ্ঘবদ্ধ চক্র । ভিসা পক্রিয়া সম্পন্ন করার জন্যে পার্থীদের কাছ থেকেই আগেই সংগ্রহ করে নিতো সকলের প্রয়োজনীইয় কাগজ পত্র। এভাবেই বিশ্বাস অর্জন করে নিয়েছিল চক্রটি। কাঙ্ক্ষিত সেনজেন ভিসার জন্যে তারা হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা ।
সেনজেন ভিসা প্রাপ্তির এই খবরে বেশ বিস্মিত হইয়েছিল ঢাকা মহানগর ( উত্তর) গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা । গত সোমবার দিবাগত রাতে এই চক্রের কর্মকান্ডে হানা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের একটি দল। সহকারী কমিশনার মো. কায়সার রিজভী কোরায়েশীর নেতৃত্বে একটি দল ভিসা বানানোর গুরুত্বপূর্ণ সরঞ্জামসহ রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার করেছে এই চক্রের চার সদস্যকে। গ্রেফতার ব্যক্তিরা হলেন জিয়াউল হক ওরফে জুয়েল, মো. জাকারিয়া মাহামুদ, মো. মাহবুবুর রহমান ও মো. মামুন হোসেন। এই চক্রের সঙ্গে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কিছু দুর্নীতিগ্রস্ত কর্মচারী জড়িত। এরা প্রতিটি পাসপোর্টের বিপরীতে ২২ হাজার ৫০০ টাকা দিয়ে ম্যানপাওয়ার ও নিরাপত্তা কার্ড দিয়ে দিতেন। সাধারণ মানুষকে এই আসল কার্ডসহ পাসপোর্ট দিয়ে চক্রের সদস্যরা নির্দিষ্ট পরিমাণ ইউরো এনডোর্স করিয়ে নিত। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মামুন নিখুঁতভাবে ভিসা বানানোর কাজটি করে। জাকারিয়া ও জুয়েল ক্লায়েন্ট ধরে আনে এবং মাহবুব কনসালটেন্সি করে।

গতকাল দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) আবদুল বাতেন বলেন, ইউরোপের সেনজেন ভিসা দেওয়া হবে বলে বিজ্ঞাপন দেওয়া হতো। ওই ভিসা করার জন্য দফায় দফায় প্রয়োজনীয় কাগজ নেওয়া হতো গ্রাহকের কাছ থেকে। ভিসা দেওয়ার পর গ্রাহকের কাছ থেকে ভিসার জন্য নেওয়া হতো মোটা অঙ্কের টাকা। ভিসা দিয়ে ভ্রমণের দিন ও ফ্লাইট নম্বর জানানো হতো। কিন্তু যখন ভ্রমণের তারিখ আসত, তখন তাকে ফোন করে বলা হতো, তার ভ্রমণের তারিখ বদলেছে। এভাবেই তারিখ বদলের মাধ্যমে প্রতারণা করতো চক্রটি ।

অভিযান চলাকালীন গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ১৪টি জাল সেনজেন ভিসাযুক্ত বাংলাদেশি পাসপোর্ট, ব্যাংকের জাল হিসাব বিবরণী এবং ভিসা প্রস্তুতের বিপুল পরিমাণ স্টিকার পেপার, সাইপ্রাসে পাঠানোর জন্য জাল আমন্ত্রণপত্র, ব্যাংক গ্যারান্টি, জাল নথি প্রস্তুতের জন্য কম্পিউটার, মনিটর, স্ক্যানার ও প্রিন্টারসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয় ।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category