বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

DNCC ৪৯ নং কমিশনার নাইমের বিরুদ্ধে হত্যার হুমকী,যবর দখল এবং চাঁদাবাজি অভিযোগে মানব-বন্ধন

Reporter Name / ১৩ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯

নিজেস্ব সংবাদদাতা – ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৪৯নং ওয়ার্ডের কমিশনার ও সেচ্ছাসেবক লীগের দক্ষিণখান থানার সভাপতি আনিসুর রহমান নাইম এর বিরুদ্বে তার ওয়ার্ডের কিছু ভূক্ত ভূগী ১২-ই নভেম্বর সকাল ১২টায় বিমান বন্দর রেল ষ্টেশনের পাশে এক মানববন্ধনের আয়োজন করে।

এই মানব বন্ধনের সময় একটি প্রচার পত্র বিলি করে ভূক্তভূগীরা। সেই প্রচার প্রত্রের ভাষ্যমতে , নাইম এবং তার সন্ত্রাসী বাহিনী নিন্মোক্ত মানব-বন্ধনে অভিযোগকারী ড: হারুনুর রয়মত, মনোয়ারা বেগম, এম এ সাদেক ও মিনারা বেগম, ইঞ্জিনিয়ার নাজমূল আলম প্রিন্স । এদের কারো জোড় পূর্বক জায়গা দখল এবং কারো বা বাবুস সালাম ওয়াকফ্‌ এষ্টেটের মসজিদ মার্কেট থেকে নাইম কতৃর্ক যবর দখল , চাঁদা আদায় এবং তাদের দোকান থেকে উচ্ছেদের অভিযোগ করেন ।

মানব বন্ধনে অংশ গ্রহন কারীরা দাবী করেন , এই সমস্যাগুলো দীর্ঘ্যদিন ধরে চলে আসলেও গত ১১তারিখে একটি টিভি চ্যানেলের ক্রাইম রিপোটিং এর বিপরীতে এই বিষয়েই নাইম একটি সংবাদ সম্মেলন করেন। তা দেখে শংকিত হয়ে তারা মানব-বন্ধন এর সিন্ধান্ত নেন বলে জানান । যদিও এই তড়িঘড়ি মানব-বন্ধনের পেছনে কেউ নাইম ব্যাপারীর স্থানীয় বা নির্বাচনী প্রতিপক্ষের ইন্ধন আছে কি না ,জানতে চাইলে তা সংশ্লিষ্টরা অস্বীকার করেন । এই ব্যাপারে মানব-বন্ধনে অংশগ্রহনকারী এবং ভূক্তভূগী মজিবর রহমান এবং তার মাতা রোকেয়া খাতুনকে প্রশ্ন করা হলে তারা জানান , নাইম ব্যাপারী রোকেয়া খাতুনের একখন্ড জমির পাওয়ার অব এটর্নী চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন ।মূলত রোকেয়া খাতুন এবং মজিবর রহমানদের সাথে বিরোধ এই নিয়ে শুরু । রোকেয়া খাতুন এবং মজিবর রহমান আমাদের প্রতিনিধীকে আরো বলেন ৬/৭ বছর আগে তার কন্যা আলেয়া ফেরদৌসিকে হত্যা করা হয় । যদিও সেই হত্যাকান্ডের মামলা বিচারাধীন রয়েছে আদালতে । বর্তমানে সেই বিষয়টি উল্লেখ করে তার কণ্যার মত সেও খুন হতে পারে্ন বলে কমিশনার নাইম ব্যাপারী নাকি প্রায়ই শাসায় তাদের । এমন অভিযোগ করেন তারা মা-ছেলে উভয়েই । পাল্টা প্রশ্নের উত্তরে তারা কমিশনার নইমের সেই আলেয়া ফেরদৈসী হত্যা সংশ্লিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি । মানব-বন্ধনে উপস্থিত অন্যদের সাথে বিরোধের কারণ জায়গা ও দোকান যবর দখল বলে অভিযোগ পত্রে জানা যায় ।

এই বক্তব্যের বিপরীতে আমাদের প্রতিনিধি নাইম ব্যাপারীর কাছে জানতে চাইলে তিনি জমি যবর দখল , সন্ত্রাস এবং হত্যার হুমকীসহ সকল অভিযোগ অস্বীকার করেন । তিনি অচিরেই এই বিষয়ে তার করণীয় জানাবেন বলে আমাদের প্রতিনিধীকে অবগত করান ।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category