মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

বিসিএলের মাঝেই ঘোষিত হবে টেস্টের ১৪ জনের দল

Reporter Name / ১২ Time View
Update : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০

ডেস্ক নিউজ ॥

টি-টোয়েন্টি সিরিজ শেষে এবার টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার পালা। তবে টেস্ট সিরিজের দুই ম্যাচ আবার হবে দুই ভাগে। প্রথম ভাগে একটিমাত্র টেস্ট, পরের পর্বে সমানসংখ্যক টেস্টের সঙ্গে একটি ওয়ানডেও থাকবে। সে পর্ব হবে এপ্রিলে।

আর মাত্র এক সপ্তাহ পর প্রথম টেস্ট হবে রাওয়ালপিন্ডিতে। সে লক্ষ্যে ৪ ফেব্রুয়ারি রাতে আবার পাকিস্তান যাবে বাংলাদেশ জাতীয় দল। টি-টোয়েন্টি সিরিজের আগে তিনদিনের ছোট্ট অনুশীলন ক্যাম্প হলেও, টেস্টের আগে আর তা থাকছে না। বিসিএল খেলেই টেস্টের জন্য নিজেদের প্রস্তত করবেন তামিম, মুমিনুল, রিয়াদরা।

আজ (শুক্রবার) থেকে শুরু হয়েছে বিসিএলের প্রথম রাউন্ডের ম্যাচ, চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। আসলে এই রাউন্ডের ম্যাচটা টাইগারদের টেস্টের আগে আবার দীর্ঘ পরিসরের ক্রিকেটে ফেরার উপলক্ষ্য। বলার অপেক্ষা রাখে না, গত নভেম্বরে ভারত সফরের পর আর দীর্ঘ পরিসরের ক্রিকেটে খেলা হয়নি জাতীয় দলের ক্রিকেটারদের।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আজ সকালে, জাগোনিউজকে জানালেন, যেহেতু ক্রিকেটাররা ৪ দিনের ম্যাচ খেলবে, তাই তাদের ম্যাচ প্র্যাকটিসটা হয়ে যাবে। প্রথমত হাতে সময় নেই আর মূলত অনুশীলনের চাইতে ম্যাচ খেলা অনেক বেশি কার্যকরী। তাই আমরা আর অনুশীলন ক্যাম্প করবো না।

তিনি আরও বলেন, আমরা একেবারে স্কোয়াড চূড়ান্ত করে ফেলবো। সবকিছু ঠিক থাকলে, আগামীকাল (শনিবার) বা রোববারের মধ্যে ১৪ জনের দল ঘোষণা হয়ে যাবে। দল প্রায় চূড়ান্ত করেই ফেলেছি। শুধু বোর্ড সভাপতির অনুমোদনটা বাকি।

আগেই শোনা গেছে, দলে কোনো বড় ধরনের চমক নেই। প্রধান নির্বাচক আবার সে কথাই জানান দিলেন। টেস্টের ১৪ জনের দলে বড় রদবদল হওয়ার সম্ভাবনা খুব কম। নতুন কারও অন্তর্ভুক্তির সম্ভাবনা নেই বললেই চলে।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category