মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে ক্রিকেটাররা

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯

ডেস্ক নিউজ ॥

আজ সকাল থেকেই গুঞ্জন, সাকিব আল হাসানসহ বেশ কয়েকজন ক্রিকেটার যেতে চান না ভারত সফরে। একটি জাতীয় দৈনিকের সঙ্গে সাক্ষাৎকারে এমন দাবিই করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

নানা ইস্যুতে সাকিবের সঙ্গে বোর্ডের দূরত্ব বেড়েছে অনেক বেশি। আরো কয়েকজনের সঙ্গেও অবস্থা একই। যে কারণে আগেই জানা গেছে, বোর্ডের দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তা মাহবুব আনাম এবং জালাল ইউনুস বিকেল নাগাদ পৌঁছে যান মিরপুরের বিসিবি কার্যালয়ে।

সেখানে তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা, সাকিব আল হাসান ইস্যুতে। জাগো নিউজেই ইতিমধ্যে সংবাদ প্রকাশ হয়েছে, বিসিবি বুঝিয়ে-সুঝিয়ে যেভাবেই হোক সাকিব আল হাসানকে ভারত সফরে যেতে রাজি করাবে। তারা আর চাচ্ছে না, ঘটনা আরও বাড়ুক।

বিসিবি কর্মকর্তারা বোর্ডে আসার পরপরই সভাপতি নাজমুল হাসান পাপনও এসে পৌঁছান বিকেল ৫টা নাগাদ। এসেই বোর্ড কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ডাকার আগে তিনি ডেকে নেন বেশ কয়েকজন ক্রিকেটারসহ কোচিং স্টাফদের কয়েকজনকে।

সন্ধ্যা ৬টায় ফ্লাড লাইটের আলোয় শুরু হওয়ার কথা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। লাল দল আর সবুজ দলের মধ্যে ভাগ হয়ে এই ম্যাচটি খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ওই ম্যাচ শুরুর এক ঘণ্টারও কম সময় আগে ক্রিকেটারদের নিজের কাছে ডেকে নিলেন বিসিবি সভাপতি।

ধারণা করা হচ্ছে, এরপরই হয়তো সাকিবের বিষয়ে বৈঠক করবেন বিসিবি কর্মকর্তারা।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category