মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

পাকিস্তান তিন টপ অর্ডারকে হারিয়ে চাপের মুখে 

Reporter Name / ১৩ Time View
Update : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০

সারাদেশ ডেস্ক ॥

অভিষেকেই দারুণ ব্যাট করছিলেন পাকিস্তানের আহসান আলী। শোয়েব মালিককে সঙ্গে নিয়ে রানের চাকা বেশ সচল রেখেছিলেন। কিন্তু বাংলাদেশের স্পিনার আমিনুল ইসলামের বলে ক্যাচ তুলে দিয়ে বিদায় নিয়েছেন এই পাকিস্তানি ওপেনার (৩৬)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৯২/৩।

এর আগে ইনিংসের দ্বিতীয় বলেই পাকিস্তান সেরা ব্যাটসম্যান বাবর আজমকে সাজঘরে ফেরান শফিউল ইসলাম। শুরুর ধাক্কা সামলিয়ে ওঠার আগেই পাকিস্তান শিবিরে দ্বিতীয় আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। দলীয় শূন্য রানে ফেরেন বাবর আজম।

এরপর ব্যাটিংয়ে নেমে বাউন্ডারি হাঁকিয়ে ইনিংস শুরু করেন মোহাম্মদ হাফিজ। পাকিস্তানের সাবেক এ অধিনায়ককে প্যাভিলিয়নে ফেরান কাটার মাস্টার মোস্তাফিজ। ৫ ওভারে দলীয় ৩৫ রানে ফেরেন হাফিজ।

শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ব্যাটিংয়ে নেমে স্লোথ গতিতে ব্যাটিং করেন দুই ওপেনার তামিম ইকবাল ও মোহাম্মদ নাঈম শেখ। প্রথম ১১ ওভারে উদ্বোধনী জুটিতে ৭১ রান করেন তারা। এরপর ৫৭ রানের ব্যবধানে ৫ উইকেট হারায় বাংলাদেশ দল।

৩৪ বল খেলে ৪টি চার ও এক ছক্কায় ৩৯ রান করে ফেরেন দেশসেরা ওপেনার তামিম। ১৩ বলে মাত্র ১২ রান করে ফেরেন ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাস। লিটন আউট হওয়ার পর কোনো রান যোগ করার আগেই সাজঘরে ফেরেন নাঈম শেখ। দলীয় ৯৮ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন তিনি। তার আগে ৪১ বলে ৩টি চার ও দুই ছক্কায় দলীয় সর্বোচ্চ ৪৩ রান করেন নাইম।

১০ বলে মাত্র ৯ রানে ফেরেন আফিফ হোসেন। ৫ বলে ৭ রান করে ফেরেন সৌম্য সরকার। ১৪ বলে ১৯ আর ৩ বলে ৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ মিঠুন। ২০ ওভারে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৪১ রান।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category