মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

৪ বলে ২ রান নিতে পারল না নিউজিল্যান্ড, রুদ্ধশ্বাস টাই

Reporter Name / ১৩ Time View
Update : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

ডেস্ক নিউজ ॥

নিউজিল্যান্ডের জয়ের পথ তৈরি করে দিয়েছিলেন কেন উইলিয়ামসন। শেষ ওভার পর্যন্ত ছিলেন উইকেটে। কিন্তু কিউই অধিনায়ক আউট হওয়ার পরই নাটকীয়ভাবে ঘুরে যায় ম্যাচ। শেষতক রুদ্ধশ্বাস এক টাই।

হ্যামিল্টনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে শেষ ওভারে কিউইদের দরকার ছিল ৯ রান। মোহাম্মদ শামির করা ওই ওভারের প্রথম বলেই বিশাল এক ছক্কা হাঁকিয়ে বসেন রস টেলর। ওই ছক্কাতেই ম্যাচ ঝুঁকে পড়ে নিউজিল্যান্ডের দিকে।

পরের বলে সিঙ্গেল নেন টেলর। শেষ ৪ বলে দরকার মাত্র ২ রান। হাতে ৬ উইকেট। ভারত তখন নিশ্চিত হারের মুখে। কিন্তু ওই ওভারেই তৃতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সেট ব্যাটসম্যান উইলিয়ামসন। ৬৮ বলে ৮ চার আর ৬ ছক্কায় ৯৫ রান করে কিউই অধিনায়ক ফেরার পরই ঘুরে যায় ম্যাচ।

নতুন ব্যাটসম্যান টিম শেইফার্ট ওভারের চতুর্থ বলটি মিস করেন। পরের বলও মিস। পায়ে লেগে কোনোমতে এক রান নেন শেইফার্ট। ম্যাচ তখন টাই। শেষ বলে দরকার ১ রান। কিন্তু ওই বলে টেলরকে বোল্ড করে দেন মোহাম্মদ শামি।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category