মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় উড়াল দিল নারী দল

Reporter Name / ১৩ Time View
Update : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

ডেস্ক নিউজ ॥

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি প্রায় তিন সপ্তাহ। তবে নিজেদেরকে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার জন্য আগেভাগেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পারি জমালো বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ (রোববার) রাত ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার বিমানে চড়েছেন সালমা-জাহানারারা।

বিশ্বকাপে কঠিন গ্রুপেই রয়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত এবং শ্রীলঙ্কার মোকাবেলা করবে বাংলাদেশ। ২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

অস্ট্রেলিয়া রওয়ানা হওয়ার আগে আজ শেষদিনে মিরপুরে কথা বলেছেন বাংলাদেশ দলের পেস সেনসেশন জাহানারা আলম। তিনি দলের লক্ষ্য নিয়ে বলেন, আমরা মনে করছি এটা আমাদের ফিউচার ডিসাইডিং ম্যাচ। এখানে যদি আমরা ভালো করতে পারি আমার মনে হয় আর ওমেন্স ক্রিকেটকে পেছনে ফিরে তাকাতে হবে না। একটা ম্যাচ যদি জিতে তাহলে র্যাকিংয়ে চলে আসবো। আমাদের লক্ষ্য দুটো ম্যাচ জেতা।

কি কি বিষয় নিয়ে কাজ করা হয়েছে? এমন প্রশ্নে জাহানারা বলেন, ‘আমরা ব্যাটিংয়ে একটু পিছিয়ে আছি। আপনারা জানেন আমরা ব্যাটিং কিছুটা পিছিয়ে আছি। স্পিন বলে আমাদের কিছুটা দূর্বলতা আছে। ওটার উপর কাজ করেছি আমরা। মেশিনে, থ্রো ডাউনে অনুশীলন করেছি। নেটে ছেলেদের বোলিং অনুশীলন করেছি। সবকিছু মিলিয়ে আমাদের প্রস্তুতি ভালো। আমরা ওখানে ১৩দিন আগে যাচ্ছি , কন্ডিশন ক্যাম্পটা আমাদের হেল্প করবে।

পেসার হিসেবে অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে সাহায্য পাবেন? ব্যক্তিগত লক্ষ্য কি? জাহানারা বলেন, দেখুন অস্ট্রেলিয়া ভিন্ন কন্ডিশন, আবহাওয়াতে পার্থক্য থাকবে। ওখানে পেস সহায়ক উইকেট হবে। যদি হয় আমার লক্ষ্য হচ্ছে ওপেনিং ব্রেক থ্রো এনে দেওয়া। আমার মনে হয় ভালো শুরু হলে দলের জন্য ভালো হবে।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category