মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

শুরুতেই আঘাত আবু জায়েদের

Reporter Name / ১৪ Time View
Update : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০

ডেস্ক নিউজ ॥

প্রথম ইনিংসে দলের পুঁজি তেমন বড় হয়নি। ২৩৩ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। ছোট এই সংগ্রহ নিয়ে লড়তে হলে বোলারদের ভালো কিছু করতে হবে। শুরুটা ভালোই করলেন বাংলাদেশের পেসাররা।

প্রথম ওভার করেন এবাদত হোসেন। টাইগার পেসারের ওই ওভারে মাত্র এক রান নিতে পারে পাকিস্তান। ওই এক রানও আসে লেগ বাই থেকে।

দ্বিতীয় ওভারে আবু জায়েদ রাহি বল হাতে নিয়েই সাফল্য পান। ওভারের দ্বিতীয় ডেলিভারিতে তিনি ফিরিয়ে দিয়েছেন দারুণ ফর্মে থাকা আবিদ আলিকে।

রাহির বেরিয়ে যাওয়া ডেলিভারিটি শরীরের বাইরে খেলতে গিয়ে শূন্য রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন আবিদ। চোখের পলকে সেই বল গ্লাভসবন্দী করে নেন উইকেটরক্ষক লিটন দাস। পাকিস্তানের বোর্ডে তখন মাত্র ২ রান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ১৮ রান। আজহার আলি ৮ আর শান মাসুদ ৯ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনটা খুব একটা স্বস্তিতে কাটেনি বাংলাদেশের। তারপরও বড় ধরনের বিপর্যয় এড়িয়ে পুরো দিন খেলতে পেরেছে টাইগাররা। ৮২.৫ ওভারে অলআউট হয়েছে ২৩৩ রানে। আলোক স্বল্পতার কারণে ৭ ওভারের মতো বাকি থাকতেই দিনের খেলার ইতি টেনে দেন আম্পায়াররা।

আজ (শনিবার) দিনের শুরু থেকেই ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ম্যাচে টিকে থাকতে স্বাগতিক দলকে অল্প রানে গুটিয়ে দেয়ার লক্ষ্য বাংলাদেশের।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category