মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

ইডেন টেস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সৌরভের আমন্ত্রণ

Reporter Name / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

সারাদেশ ডেস্ক ॥

কলকাতার ইডেনে ভারত বনাম বাংলাদেশ ঐতিহাসিক টেস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি।

এই প্রথম ভারতের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২২ নভেম্বর ইডেনে হবে সেই টেস্ট। যেখানে দুই বাংলার আবেগও জড়িয়ে থাকবে। ভারতের নতুন বোর্ড প্রেসিডেন্ট উৎসবের আমেজে রাঙিয়ে তুলতে চান সেই স্মরণীয় মুহূর্ত। শেখ হাসিনার কাছে আমন্ত্রণ ইতিমধ্যে পৌঁছে গেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর দফতর থেকে আমন্ত্রণ গ্রহণ করে এখনও কোনও উত্তর না এলেও মনে করা হচ্ছে যে কোনও মুহূর্তে চলে আসতে পারে। তবে ধরেই নেওয়া যায়, এমন এক ঐতিহাসিক টেস্টে থাকার বিষয়ে তিনি সম্মতিই দেবেন, এমনটাই জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

আগ্রহ তৈরি হয়েছে, ভারতের পক্ষ থেকে এই টেস্ট ম্যাচের উদ্বোধনে কে থাকবেন? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? নাকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? অথবা দু’জনকেই একসঙ্গে দেখা যাবে এই ঐতিহাসিক মঞ্চে? এ নিয়ে আগ্রহ বেড়ে যাওয়ার কারণ বোর্ড প্রেসিডেন্ট হওয়ার আগে সৌরভ নয়াদিল্লিতে অমিত শাহর সঙ্গে বৈঠক করেছেন। যার পরে জল্পনা শুরু হয়েছে, তিনি নাকি আগামী দিনে বিজেপিতে যোগ দিতে পারেন। যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন সৌরভ।

শুধু তাই নয়। এই টেস্ট ম্যাচকে কেন্দ্র করে দু’দেশের কোন কোন ব্যক্তিত্ব প্রধান অতিথি হতে চলেছেন, তা নিয়েও চর্চা শুরু হয়েছে। অভিজ্ঞ মহলের কেউ কেউ বুধবার রাতে জানিয়েছেন, এ সব ক্ষেত্রে ‘প্রোটোকল’ হচ্ছে, যখন অন্য দেশের প্রধানমন্ত্রী আসেন, তখন দেশের প্রধানমন্ত্রীর অফিস (পিএমও) থেকেই ঠিক করা হয়, কারা আসবেন। সেই অনুমতি পাওয়ার পরেই অতিথিদের তালিকা তৈরি হয়। সৌরভও দুই বাংলায় সমানভাবে জনপ্রিয়। টেস্টে অধিনায়ক হিসেবে ঢাকাতেই তার অভিযান শুরু হয়েছিল। সেই টেস্টে জিতেছিল ভারত। ফলে তিনিও এই টেস্টকে উৎসবের রঙে রাঙিয়ে দিতে চান।

কলকাতা টেস্ট ম্যাচটিকে জমজমাট করতে পুরোদমে প্রস্তুতি শুরু হয়ে গেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। আগামী ৩ নভেম্বর দিল্লিতে টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে সাকিব আল হাসানদের ভারত সফর শুরু হবে। সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচে ভারতের সঙ্গে লড়বে টাইগাররা। সৌরভ গাঙ্গুলি বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম দল হিসেবে দেশটিতে সফরে যাচ্ছে বাংলাদেশ।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category