মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা সাকিব-তামিমদের

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

সারাদেশ ডেস্ক ॥

হঠাৎ প্রতিবাদে মুখর বাংলাদেশের ক্রিকেটাররা। বেতন ভাতা বৃদ্ধিসহ নানা দাবিতে একজোট হয়েছেন সাকিব-তামিম-মুশফিকসহ প্রায় সবাই। দাবি না মানলে সব ধরনের ক্রিকেট বয়কটের হুমকিও দিয়েছেন তারা।

পারিশ্রমিক ইস্যুতে সাকিব আল হাসানের নেতৃত্বে বিসিবিতে আন্দোলনে নেমেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহীমরা- জমায়েত হন মিরপুরে একাডেমি ভবনের সামনে।

সোমবার দুপুর ২টায় প্রথমে তারা তাদের প্রতিবাদ জানিয়েছেন বিসিবিতে। এরপর পৌনে ৩টার দিকে বিসিবি একাডেমির সামনে এসে জড়ো হন তারা। এরপর মিডিয়ার সামনে নিজেদের বক্তব্য তুলে ধরলেন সাকিব আল হাসান। সেখানে ক্রিকেটাররা ১১ দফা দাবি তুলে ধরেন এবং জানিয়ে দেন দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেটকে তারা বর্জন করবেন।

১১ দফা দাবি নিয়ে এই আন্দোলনে উপস্থিত হয়েছেন সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহসহ দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা। তবে মাশরাফি বিন মর্তুজা এখনও যোগ দেননি।

মাহমুদউল্লাহ বলেন, গত কয়েক বছর ধরে জানেন প্রিমিয়ার লিগের পরিস্থিতি কি। এটা নিয়ে কম বেশি সবাই অসন্তুষ্ট। এখানে পারিশ্রমিকের একটা মানদণ্ড বেঁধে দেয়া হয়েছে। খেলোয়াড়দের অনেক লিমিটেশন দেয়া হয়েছে। আগে যেমন ছিল, তেমনটা নেই। খেলোয়াড়রা আগে বাছাই করতে পারতো, কোন দলে খেলবে, পারিশ্রমিক কেমন হবে। আমাদের দাবি হলো আগের মতো যেন প্রিমিয়ার লিগটা ফিরে পাই।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category