মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

মার্চে বাংলাদেশে খেলতে আসছেন ধোনি কোহলিরা

Reporter Name / ১৩ Time View
Update : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯

ক্রীড়া ডেস্ক ॥

মহেন্দ্র সিং ধোনি কি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন? না, ২০১৯ বিশ্বকাপেই শেষ হয়ে গিয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার! কিন্তু ফের ভারতীয় জার্সিতে ধোনির প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে রয়েছেন মাহিপ্রেমীরা৷

সুত্রের খবর, আইপিএলের ঠিক আগেই ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন ধোনি৷ মার্চে বিশ্ব একাদশের বিরুদ্ধে এশিয়া একাদশের হয়ে মাঠে নামতে পারেন বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে হতে চলেছে দু’টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ৷ এশিয়া একাদশের দলে সাত জন প্রথম সারির ভারতীয় ক্রিকেটারদের চাইছে বিসিবি৷ এ নিয়ে বিসিবি ইতিমধ্যেই বিসিসিআই-এর কাছে অনুমতি চেয়েছে৷

ম্যাচটি দু’টি হবে ১৮ ও ২১ মার্চ৷ আইসিসি ম্যাচ দু’টিকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে৷ ধোনি ছাড়াও এশিয়া একাদশের জন্য বিরাট কোহলি, রোহিত শর্মা, জ্যাসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার এবং রবীন্দ্র জাদেজার বিসিসিআই-এর কাছে অনুমতি চেয়েছে বিসিবি৷

বিশ্বকাপের পর থেকে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি ধোনি৷ ইংল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সেমিফাইনাল ম্যাচই ভারতীয় দলের জার্সিতে ধোনির শেষ ম্যাচ৷

আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে এবং টি-২০ সিরিজেও দলে রাখা হয়নি প্রাক্তন ভারত অধিনায়ককে৷ সুতরাং ধোনির ভারতীয় দলের ফেরা নিয়ে জল্পনা আর বাড়ছে৷ তবে আগামী বছর অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে বসছে টি-২০ বিশ্বকাপ৷ এ কথা মাথায় রেখেই এশিয়া কাপের দলে ফিরতে চলেছেন ধোনি৷

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category