মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

সব আন্তর্জাতিক ইভেন্টে চার বছর নিষিদ্ধ রাশিয়া

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯

অন্যদিগন্ত ডেস্ক ॥

টোকিও অলিম্পিকে দেখা যাবে না রাশিয়াকে। শুধু অলিম্পিক নয়, সব ধরনের স্পোর্টিং ইভেন্ট থেকেই রাশিয়াকে চার বছরের জন্য নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ডোপ বিরোধী সংস্থা (ওয়াডা)। লুসানে সোমবার রাশিয়াকে নিয়ে বৈঠকে বসেছিল ওয়াডা। সেই বৈঠকেই সর্বসম্মতভাবে সের্গেই বুবকার দেশকে নির্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়।

২০১৬ সালে সোচিতে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে রাষ্ট্র দ্বারা পরিচালিত ডোপিংয়ের মারাত্মক অভিযোগ উঠেছিল রাশিয়ার বিরুদ্ধে। আন্তর্জাতিক খেলাধুলোর জগৎ থেকে রাশিয়াকে নির্বাসিতও করা হয়েছিল একই কারণে। পরে শর্তসাপেক্ষে রাশিয়াকে ফিরিয়ে আনা হলেও তাদের বিরুদ্ধে নতুন করে অভিযোগ ওঠে। ডোপ বিরোধী প্রক্রিয়া নিয়ে রাশিয়া ওয়াডার হাতে যে সব তথ্য তুলে দিয়েছিল, তাতে নানা অসঙ্গতি ছিল বলে অভিযোগ উঠেছিল।

মস্কোয় রাশিয়ার যে ডোপ-বিরোধী ল্যাবরেটরি রয়েছে, তা ওয়াডার সমস্ত আইন ঠিকঠাক মেনে চলছে কিনা, তার প্রমাণ দেওয়ার নির্দেশ ছিল তাদের উপরে। কিন্তু সেই তথ্যপ্রমাণ দেওয়ার সময়সীমা বারবার লঙ্ঘন করে রাশিয়া। ওয়াডার হাতে তারা যে তথ্য তুলে দিয়েছিল, তার সত্যতা নিয়েও প্রশ্ন ওঠে।

এদিন লুসানের বৈঠকে রাশিয়ার উপরে নেমে আসে চার বছরের নিষেধাজ্ঞা। শুধু টোকিও অলিম্পিক নয়, ২০২২ সালের শীতকালীন অলিম্পিকেও নামতে পারবে না রাশিয়া। ২০২২ সালে কাতারে ফুটবল বিশ্বকাপেও রাশিয়া নামতে পারবে না। কোনো বড় প্রতিযোগিতার জন্য বিডও করতে পারবে না তারা। তবে রুশ অ্যাথলেটরা অলিম্পিকে নামতে পারবেন। যদিও তাঁদের প্রমাণ করতে হবে যে রাশিয়ার সঙ্গে তাঁরা কোনোভাবেই জড়িত নন। এদিন নির্বাসনের খাঁড়া নেমে আসায় কালিমালিপ্ত হল রাশিয়ার গৌরবময় ক্রীড়া ঐতিহ্য।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category